
সাউথ এশিয়ান কলেজ চিটাগং(SACC) এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একটি সুন্দর, সৃজনশীল মনোরম পরিবেশ ও বিশ্বমানের সর্বাধূনিক কোন প্রতিষ্ঠানে স্বল্প খরচে সন্তানকে পড়ালেখা করানো প্রতিটি অভিভাবকের লালিত স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে প্রচলিত শিক্ষাপদ্ধতির নিয়ম ভেঙ্গে শ্রেণিকক্ষেই প্রকৃত শিক্ষা প্রদান, সৃজনশীল পদ্ধতির সঠিক অনুশীলন এবং প্রয়োগ একান্ত প্রয়োজন। এ লক্ষ্যে চট্টগ্রামের প্রাণকেন্দ্র ও শিক্ষাজোন খ্যাত চকবাজারের চট্টেশ্বরী রোডে একঝাঁক মেধাবী তরুণ ও অভিজ্ঞ প্রবীণের উদ্যোগে তথ্য প্রযুক্তির সব সুযোগ কাজে লাগিয়ে গড়ে উঠেছে একটি আধুনিক ব্যতিক্রমধর্মী বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান ”সাউথ এশিয়ান কলেজ চিটাগং”, যা চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কলেজ। বিশ্বায়নের এ যুগে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে নিরক্ষরতামুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য।
শাহানাজ সুলতানা
অধ্যক্ষ , সাউথ এশিয়ান কলেজ চিটাগং
Notice Board
Follow us @Facebook
Downloads
Visitor Info